About Us

নবজীবন কোচিং সেন্টার ( Navjivan Coaching Center)

সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, এবং কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রত্যেকের অসংখ্য সহযোগিতার কারণেই আজ আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি।

    ২০০৮ সালে আমাদের পথ চলা শুরু, তার মাঝে অনেক কঠিন পরিস্থিতি এসেছে, প্রত্যেকে একসাথে ছিলাম এবং সেই পরিস্থিতিগুলোকে কাটিয়ে উঠেছিলাম। এখন আমাদের সামনে সবথেকে বড় এবং খারাপ পরিস্থিতি করোনা, এই পরিস্থিতিকেও অন্যায় কাটিয়ে উঠব।

     এখনকার পরিস্থিতিতে শুধুমাত্র বই পড়ে নোট মুখস্থ করে প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়। পড়াশোনার সাথে সাথে চারপাশের পরিবেশ, আশেপাশে ঘটে যাওয়া ঘটনা এবং সব থেকে বড়, আমাদের চারপাশে প্রকৃতির বিভিন্ন পরিবর্তন অনুভব করতে পারা এবং তাকে সঠিকভাবে বোঝা খুব দরকার। এসব বিষয় বুঝতে আমরা যতটা সম্ভব সাহায্য করি।

     প্রকৃত শিক্ষা লাভের একমাত্র পথ কঠোর পরিশ্রম ও প্রতিনিয়ত অনুশীলন।  আমাদের চেষ্টা ছাত্র-ছাত্রীদের সঠিক পথ দেখানো যা তাদের কঠোর পরিশ্রমে উসাহ দেবে। প্রতিনিয়ত অনুশীলনে আসা নানা বাধা নিজে থেকেই দূর করে তারা নিজেরাই এগিয়ে যাবে ভবিষ্যতের দিকে। 

     নবজীবন কোচিং সেন্টার শুধুমাত্র পুঁথিগত বিদ্যা চর্চার উপর নির্ভরশীল নয়, ছাত্র-ছাত্রীর মানসিক গঠন, বৌদ্ধিক বিকাশ ও পড়াশুনার প্রতি উসাহ তৈরি করাকেই সবসময় গুরুত্ব দিয়েছে।

 

আমরা মনে করি, " শিক্ষাই ঐক্য, শিক্ষাই মুক্তি।"

 

আমাদের কোচিং সেন্টারে খুব যত্ন সহকারে, বাংলা মাধ্যম স্কুলের কলা বিভাগের বিষয়গুলি পড়ানো হয়।

পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের বাংলা ইতিহাস ভূগোল সংস্কৃত ও হিন্দি পড়ানো হয়।

একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বাংলা ইংরেজি ও ভূগোল পড়ানো হয়।

স্নাতক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ঐচ্ছিক বাংলা এবং আবশ্যিক বাংলা পড়ানো হয়।

এখানে চাকরির পরীক্ষার কোচিং দেওয়া হয়।

 

চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করা ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হল- https://navjivanmock.blogspot.com/

কোচিং সেন্টারের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে নিয়মাবলী সংক্রান্ত তথ্য জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন - নিয়মাবলী


আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হতে পারেন

ফেসবুক পেইজ - fb.me/navjivanc

 ফেসবুক গ্রুপ - https://www.facebook.com/groups/857797821461075

 

আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন

Ph No - 9874319744

Gmail - navjivancc@gmail.com

Telegram - https://telegram.me/NavjivanCoaching

 Facebook - m.me/navjivanc

 

 

Comments

Popular posts from this blog

1nd Stage Quiz Compitition Prize List

Winner List 29March to 4April

Final Winner List