Quiz 1 Rules




কুইজের শর্তাবলী


1.  এই কম্পিটিশনের যোগ দেওয়ার জন্য বয়সের কোনো সীমারেখা নেই, তবে প্রত্যেককে স্কুল কলেজের ছাত্র হতে হবে। অন্যরাও এতে যোগদান করতে পারেন তবে তাদের পুরস্কৃত করা সম্ভব হবে না।
2.  কুইজে অংশগ্রহণকারীদের তিনটি স্তরে ভাগ করা হয়েছে
   ক। বিদ্যালয় স্তর খ। কলেজ স্তর গ। অন্যান্য।
3.  বিদ্যালয় স্তরে সর্বোচ্চ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন। কলেজ স্তরে কলেজের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ করবেন। বাকি যারা অংশগ্রহণ করতে চান তারা অন্যান্য স্তরের অন্তর্ভুক্ত হবেন।
4.  ক্যুইজে অংশগ্রহণকারীদের অনুরোধ করা হচ্ছে খেলার সময় আপনি যে স্তরের জন্য যোগ্য সেই স্তরের কুইজেই অংশগ্রহণ করবেন একজন অংশগ্রহণকারী একটিমাত্র স্তরেই অংশগ্রহণ করতে পারবেন
5.  পরবর্তী সময়ে দরকার পড়লে অংশগ্রহণকারী তার নির্বাচিত স্তরের জন্য যোগ্য কিনা তার সত্যতা যাচাই করা হতে পারে তথ্য ভুল প্রমাণিত হলে তাকে ডিসকোয়ালিফাই করা হতে পারে
6.  কুইজ শেষে, পরেরদিন দুপুর বারোটার পরে ওয়েবসাইটে কুইজের উত্তর জানতে পারবেন

7.  প্রত্যেকের ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকতে হবে কারণ, পরবর্তী পর্যায়ে যোগাযোগ করার ক্ষেত্রে এটি আমাদের সাহায্য করবে। এছাড়াও এক ব্যক্তি যাতে একের বেশি বার একই কুইজে অংশগ্রহণ করতে না পারে সেটিও সুনিশ্চিত হবে।
8.  দয়া করে প্রত্যেকটি কুইজে একই ইমেইল অ্যাড্রেস ব্যবহার করবেন, নয়তো ডিসকোয়ালিফাই হতে পারেন বা আপনার নম্বর কমে যেতে পারে।

9.  কুইজ খেলার সময় পুরো নাম লিখতে হবে কারণ একই নামের অনেক ব্যক্তি থাকার সম্ভাবনা আছে।

10. প্রশ্ন বাংলা ভাষায় করা হবে জেনারেল নলেজ ও সমসাময়িক ঘটনাবলীর উপর প্রশ্ন করা হবে
11.  মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। প্রত্যেকটির জন্য থাকবে এক নম্বর করে। প্রশ্ন ভুল হলে নম্বর কাটা যাবে না
12.  প্রত্যেকদিন একটি করে ক্যুইজ হবে। কুইজ শুরু হবে প্রত্যেকদিন রাত নটায় আর শেষ হবে সেদিন রাত বারোটায় রাত বারোটার পরে সাবমিট করা কোন কুইজের উত্তরপত্র গ্রাহ্য করা হবে না

13.  সব কুইজ শেষ হবার পর মোট প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে, প্রথম তিন জনকে পুরস্কৃত করা হবে। দয়াকরে কি পুরস্কার দেওয়া হয়েছে তা বারবার জিজ্ঞাসা করবেন না। তবে অবশ্যই পুরস্কৃত করা হবে।
14.  একই নম্বর একের বেশি জন পেলে সে ক্ষেত্রে উত্তর সাবমিট করার সময়কে বেশি গুরুত্ব দেওয়া হবে। অর্থা আপনি কুইজ চালু হওয়ার কত পরে আপনার উত্তর পত্র জমা দিয়েছেন।
            
15.  কুইজে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনার সততা বজায় রাখবেন অপরের সাহায্য না নিয়ে নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন
16.   দয়া করে কেউ অন্য কাউকে প্রশ্ন বলে দিয়ে সাহায্য করবেন না খেলার পরিবেশ বজায় রাখবেন কেউ কোন অস পথ অবলম্বন করলে এবং তা পরবর্তী সময়ে কোনরকম ভাবে জানতে পারলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে

17.    এটা শুধুমাত্র একটা খেলা, এটাকে খোলা মনে নেবেন। দয়া করে সিরিয়াস নেবেন না। অংশগ্রহণ করাটাই অনেক বড়
18. কোন অংশগ্রহণকারী একের বেশি স্তরে অংশগ্রহণ করলে তার প্রথম সাবমিট করা স্তরের উত্তরপত্র গ্রহণ করা হবে।
 

## কুইজ বিষয়ে কোন প্রশ্ন থাকলে ইমেল করুন কিংবা ফেসবুকে ম্যাসেজ করবেন। নিচে লিংক দেওয়া হল ।


** কোন সাজেশন থাকলে অবশ্যই দেবেন।
** আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করি।

** সকলের কাছে অনুরোধ করা হচ্ছে ক্যুইজে একবারমাত্র অংশগ্রহণ করবেন। আপনার জন্য নির্দিষ্ট ক্যুইজ স্তরেই অংশগ্রহণ করবেন অন্য স্তরে অংশগ্রহণ করবেন না। একের বেশিবার এবং আপনার প্রযোজ্য নয় এমন স্তরে অংশগ্রহণ করলে আপনি ডিসকোয়ালিফাই হতে পারেন।

ধন্যবাদ।।






Comments

Post a Comment

Popular posts from this blog

1nd Stage Quiz Compitition Prize List

Winner List 29March to 4April

Final Winner List